দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৬৪
সুলায়মান ইবন হারব (রহঃ) ..... ইবন আবী মুলায়কা (রহঃ) বলেন, উকবা ইবন হারিছ (রাঃ) হাদীছ বর্ণনা করেছেন এবং আমার একজন বন্ধুও আমার নিকট উকবা (রাঃ) হতে ঐ হাদীছ বর্ণনা করেছেন। আমার বন্ধুর বর্ণিত হাদীছটি আমার খুবই স্মরণ আছে। উকবা বলেনঃ আমি উম্মু ইয়াহ্ইয়া বিনত আবূ ইহাবকে বিয়ে করেছিলাম। এরপর কাল রংয়ের একজন মহিলা আমাদের কাছে এসে বলেঃ আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি। একথা শুনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাঁকে অবহিত করি। কিন্তু তিনি আমার বক্তব্যের প্রতি কোন গুরুত্ব না দেওয়ায় আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! মহিলাটি তো মিথ্যাবাদী। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি তা কিরূপে জানলে? সে যা বলার, তা তো বলেছে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ কর।