দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৫৭
তিনি বলেন, আয়িশা (রাঃ)-কে হায়েযের রক্তমাখা কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা ধৌত করা একান্ত প্রয়োজন। যদি বস্ত্র হতে রক্তের চিহ্ন সম্পুর্ণরূপে দূরীভূত না হয় তবে ধৌত করার ফলে তা হাল্কা রং হলেই চলবে। আয়িশা আরো বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পরপর তিনটি হায়েযের কাল অতিক্রান্ত করি- কিন্তু এতদ্বসত্বেও আমি আমার হায়েযকালীন পরিধেয় বস্ত্রাদি ধৌত করিনি।