দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৭৪
মুহাম্মদ ইবন মিনহাল (রহঃ) ...... সাঈদ ইবন আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা আবূ মূসা আসআরী থেকে বর্ণনা করেছেন যে, দু’ব্যক্তি কোন উট বা কোন পশুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে দাবী পেশ করে। কিন্তু তাদের কারো পক্ষে কোন সাক্ষী ছিলো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তা থেকে অর্ধেক-অর্ধেক অংশ নির্ধারিত করে দেন।