Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৫৯

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, আমি উম্মে সালামা (রাঃ) এর নিকট যাই। তখন তাঁকে এক কুরাইশ মহিলা হায়েযকালীন সময়ের পরিধেয় বস্ত্র পরিধান করে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় আমরা যখন হায়েযগ্রস্ত হতাম তখন আমরা যে বস্ত্র পরিধান করতাম, পবিত্রতা অর্জনের পর তার প্রতি লক্ষ্য করে দেখতাম যে, তাতে কোন রক্ত লেগেছে কিনা। যদি তাতে রক্ত লাগত-তবে তা ধৌত করার পর ঐ কাপড়েই নামায আদায় করতাম। আর কাপড়ে যদি রক্তের চিহ্ন সা থাকত তবে তা ধৌত করার প্রয়োজন মনে করতাম না। এরূপ কাপড় পরিধাণ করে নাময পড়তে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনসময় নিষেধ করেননি। উম্মে সালামা আরো বলেন, হায়েযকালীন আমাদের কারো কারো চুল খোপা বাঁধা অবস্থায় থাকত। হায়েয হতে পবিত্রতা অর্জনের পরেও তারা গোসলের সময় তা খুলত না, বরং মাথার উপর তিনবার পানি ঢেলে যখন দেখত যে, প্রতিটি চুলের গোড়ায় ভালভাবে পানি পৌছেছে, তখন তা ঘর্যণ করত- অতঃপর সমস্ত শরীরে পানি ঢেলে উত্তমরূপে গোসল করত।

ছবি বানান