দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৯২
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ..... বাহায ইবন হাকীম (রহঃ) তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় দাঁড়িয়ে বলেনঃ আমার প্রতিবেশীকে দেনার কারণে আটক রাখা হয়েছে, তিনি দুবার এরূপ উচ্চারণ করেন। এরপর তিনি বলেনঃ কিছু জিনিসের জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি তার জিনিস তাকে ফিরিয়ে দাও। রাবী মুআম্মাল খুতবা পাঠের বিষয়টি উল্লেখ করেননি।