আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৯৭
তিনি বলেনঃ একজন আনসারের বাগানে তারও কিছু খেজুর গাছ ছিলো এবং সে আনসারের সাথে তার পরিবার পরিজনও ছিলো। আর সামুরা (রাঃ) যখন বাগানে যেতেন তখন আনসারী এতে কষ্টবোধ করতেন এবং তার আগমন অপছন্দ করতেন। বস্তুত আনসার সাহাবী এরূপ ইচ্ছা করতেন যে, সামুরা (রাঃ) তার খেজুর গাছগুলো তার কাছে বিক্রি করুক। কিন্তু তিনি তা বিক্রি করতে রাযী ছিলেন না। তখন আনসারী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে ব্যাপারটি তাকে অবহিত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা (রাঃ)-কে সে গাছগুলো বিক্রি করে দিতে বলেন। কিন্তু তিনি তা বিক্রি করতে অস্বীকার করেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা বিনিময় করে নিতে বললেও তিনি তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরাকে বলেনঃ তুমি অমুক অমুক নিয়ে তা দান করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বার বার এরূপ বলা সত্ত্বেও সামুরা তা করতে অস্বীকার করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তো কেবল কষ্টদানকারী! অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীকে বলেনঃ তুমি যাও এবং তার গাছগুলো উপড়ে ফেলে দাও।