দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৯৯
তিনি তার মুরব্বীদের এরূপ বর্ণনা করতে শুনেছেন যে, কুরায়শ বংশীয় জনৈক ব্যক্তি বনূ কূরায়যার সাথে পানির অংশের ব্যাপারে শরীক ছিলো। তখন সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি নর্দমার ব্যাপারে মামলা দায়ের করে, যার পানি সকলে বণ্টন করে নিতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে এরূপ ফয়সালা করে দেনঃ যতক্ষণ না পানি গোছা পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত উপরের ক্ষেতের মালিক নীচের ক্ষেতের মালিকের জন্য পানি ছাড়বে না।