দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৩৪
তিনি বলেনঃ একদা আবূ তালহা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঐ সমস্ত ইয়াতীম সম্পর্কে জিজ্ঞাসা করেন, যারা মীরাছ হিসাবে শরাব পেয়েছিল। তিনি বলেনঃ শরাব ঢেলে ফেলে দাও। তখন আবূ তালহা আবার জিজ্ঞাসা করেনঃ আমি কি এ দিয়ে সির্কা বানাব না? তিনি বলেনঃ না।