দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৪১
তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর তৈরী শরাব সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেনঃ যে শরাব পানে নেশার সৃষ্টি হয়, তা হারাম। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ যুহরী (রহঃ) এ হাদীসটি উপরোক্ত সনদে বর্ণনা প্রসঙ্গে এতটুকু বৃদ্ধি করেছেন যে, ’মধুর তৈরী শরাবকে বিতউ’ বলা হয়। যা ইয়ামানের অধিবাসীরা পান করতো। ইমাম আবূ দাঊদ (রহঃ) আরো বলেনঃ আমি ইমাম আহমদ ইবন হাম্বল কে বলতে শুনেছি যে, ইয়াযীদ ইবন আবদ রাব্বিহি জারজাসী, যিনি এ হাদীছের বর্ণনাকারী, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি দুঢ়চিত্তের অধিকারী এবং নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। হিমসের অধিবাসীদের মধ্যে তাঁর ন্যায় আর কেউ-ই ছিলেন না, অর্থাৎ জারজাসীর ন্যায়।