Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৬৫

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

খাওলা বিনতে ইয়াসার (রাঃ) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমার একটি মাত্র কাপড় আছে এবং তা পরিহিত অবস্হায় আমি হায়েযগ্রস্ত হই। তখন আমি কি করব? তিনি বলেনঃ তুমি পবিত্র হলে কাপড়টি ধুঁয়ে নাও, অতঃপর তা পরিধান করে নামায পড়। তিনি বলেন, যদি রক্তের দাগ দূরীভূত না হয়? তিনি বলেনঃ রক্ত ধৌত করাই তোমার জন্য যথেষ্ট, এর চিহ্ন তোমার কোন ক্ষতি করবে না। ।

ছবি বানান