দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৫৪
তিনি বলেন, আবদুল কায়স গোত্রের লোকেরা জিজ্ঞাসা করেছিলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কোন পাত্রে পান করবো? তিনি বলেনঃ তোমরা কদুর খোলে তৈরী পাত্রে, শীশার তৈরী পাত্রে এবং কাঠের তৈরী পাত্রে পান করবে না। বরং তোমরা মশকের মধ্যে নবীয ভিজিয়ে রাখবে। তখন তাঁরা জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! মশকের মধ্যে ভিজিয়ে রাখার কারণে যদি নবীযের তীব্রতা বৃদ্ধি পায়? তিনি বলেনঃ তবে তাতে আরো পানি মিশাবে। পরে তাঁরা আবার এরূপ জিজ্ঞাসা করলে তিনি তাদের তৃতীয় অথবা চতুর্থবারের জিজ্ঞাসার জবাবে বলেনঃ এমতাবস্থায় তোমরা নবীয ঢেলে ফেলে দেবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ সব ধরনের নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। রাবী সুফয়ান (রহঃ) বলেনঃ আমি আলী ইবন বুযায়মা -কে কুবা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ কুবার অর্থ হলো-ঢোল, যার দু’মুখ আবৃত অর্থাৎ তবলা।