দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৯০
আবদুল্লাহ্ ইবন মাসলামা (রহঃ) .... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্ত হাদীছটি সম্পূর্ণভাবে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, সে বন্ধ মশকের মুখও খুলতে পারে না এবং সে পাত্রের মুখও খুলতে সক্ষম হয় না। অধিকাংশ সময় ইঁদুর লোকের ঘর জ্বালানোর কারণ হয়ে থাকে।