দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৯২
তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। সে সময় তিনি পানি চাইলে কাওমের জনৈক ব্যক্তি বলেনঃ আমরা কি আপনাকে নবীয পান করাবো না? তিনি বলেনঃ হ্যাঁ। তখন এক ব্যক্তি দৌড়ে চলে যায় এবং একটি পেয়ালায় নবীয নিয়ে আসে। এসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি পাত্রটি ঢেকে আনলে না কেন? তুমি যদি এর উপর এক খণ্ড কাঠও রাখতে, তবে ভাল হতো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আস্মাঈ বলেছেনঃ সে কাঠখানা এর উপর যদি চওড়াভাবে রাখতো।