Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭০৫

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যিয়াফত বা মেহমানী হবে তিন দিনের জন্য এবং এর অতিরিক্ত হলে তা সাদাকা হিসাবে গণ্য হবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ হারিছ ইবন মিসকীনের মজলিসে, যখন আমি সেখানে উপস্থিত ছিলাম, তখন এভাবে পড়া হয় যে, আশহাব (রহঃ) ইমাম মালিক থেকে এরূপ হাদীছ বর্ণনা করেন যে, মেহমানী হলো একদিন ও এক রাতের। তিনি বলেনঃ একদিন ও একরাত মেহমানের খোঁজ-খবর নেবে, তাকে তোহফা দেবে এবং তার হিফাযত করবে। আর তিন দিন পর্যন্ত মেহমানদারী করতে হবে।

ছবি বানান