দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭১৩
তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি আলী ইবন আবী তালিব (রাঃ)-কে দাওয়াত করে তাঁর জন্য খানা তৈরী করে (তাঁর ঘরে পাঠিয়ে দেয়)। তখন ফাতিমা (রাঃ) বলেনঃ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডাকতাম, তবে তিনিও আমাদের সঙ্গে খানা খেতেন। তখন তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাওয়াত দেন। তিনি এসে দরজার চৌকাঠে হাত রেখে ঘরের কোণে একটি নকশাদার পর্দা দেখতে পান। ফলে, তিনি ফিরে যান। তখন ফাতিমা (রাঃ) আলী (রাঃ)-কে বলেনঃ দেখুন তো তিনি কেন ফিরে যাচ্ছেন। (আলী তখন আমি তাঁর পশ্চাদনুসরণ করি এবং বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন ফিরে যাচ্ছেন? তিনি বলেনঃ আমার জন্য বা কোন নবীর জন্য এটা দুরস্ত নয় যে, তিনি এমন কোন ঘরে প্রবেশ করবেন, যেখানে কারুকার্য থাকবে।