দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭১৫
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারো রাতের খাবার তৈরী থাকে এবং ইশার সালাতের তাকবীরও হতে থাকে, তখন তোমরা খানা না খেয়ে উঠবে না। রাবী মুসাদ্দাদ (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ ইবন উমার -এর নিয়ম এই ছিল যে, যখন খাবার সামনে আসতো, তখন তিনি খানা শেষ করার আগে উঠতেন না, যদিও তিনি ইকামত ও ইমামের কিরাআত শুনতেন।