দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭২২
ইব্রাহীম ইবন মূসা (রহঃ) ..... ওয়াহশী ইবন হারব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা খানা খাই, কিন্তু পরিতৃপ্ত হই না। তিনি বলেনঃ হয়তো তোমরা আলাদা আলাদা ভাবে খানা খাও। তাঁরা বলেনঃ হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা একত্রিত হয়ে খানা খাবে এবং বিস্মিল্লাহ বলবে, এতে তোমাদের খাবারে বরকত হবে। ইমাম আবূ দাঊদ বলেনঃ কোন দাওয়াতে তোমাদের সামনে যখন খানা রাখা হবে, তখন মেজবানের অনুমতি ব্যতীত তা খাবে না।