দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭২৬
মুআম্মাল ইবন ফযল (রহঃ) ..... মুছান্না ইবন আবদির রহমান খুযায়ী (রহঃ) তাঁর চাচা উমাইয়্যা ইবন মাখশী (রাঃ) থেকে বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ছিলেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন এবং এক ব্যক্তি খানা খাচ্ছিল, কিন্তু সে বিসমিল্লাহ বলেনি। অবশেষে খাবারের এক লোকমা যখন অবশিষ্ট ছিল, তখন তা খাবার সময় সে বলেঃ আমি আল্লাহ্র নামে খাচ্চি শুরু থেকে শেষ পর্যন্ত। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠে বলেনঃ শয়তান তার সাথে খাবার খাচ্ছিল; কিন্তু সে যখন আল্লাহ্র নাম নিল, তখন শয়তানের পেটে যে খাবার গিয়েছিল, তা সে বমি করে ফেলে দিল।