আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৫৭
আবূ ছাওর ইব্রাহীম (রহঃ) .... ঈসা ইবন নুমায়লা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। সে সময় তাঁকে সজারু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ (অর্থ) আপনি বলুন, যার সম্পর্কে আমার কাছে ওয়াহী করা হয়েছে, আমি তার কোন কিছুই হারাম পাইনা আহারকারীর জন্য, তবে মৃত জানোয়ার, প্রবাহিত রক্ত, শূকর এবং আল্লাহ্র নাম ব্যতীত যবাহকৃত পশু (এসব হারাম)। তখন তাঁর পাশের জনৈক বৃদ্ধ ব্যক্তি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সজারু সম্পর্কে আলোচনা হলে তিনি বলেনঃ এটি খাবীছ জন্তুদের মধ্যে অন্যতম। তখন ইবন উমার বলেনঃ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলে থাকেন, তবে তা এরূপ, যেরূপ তিনি বলেছেন। তবে এর সম্পর্কে আমরা কিছুই জানি না।