দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৭৬
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম ছিলাম। তিনি যখনে গোসলের ইচ্ছা করতেন, তখন আমাকে বলতেনঃ তুমি অন্য দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াও। তখন আমি অপরদিকে পর্দা স্বরূপ মুখ ফিরিয়ে দাঁড়াতাম। একদা হাসান অথবা হুসাইন (রাঃ)-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আনা হলে তাদের একজন তাঁর বুকের উপর পেশাব করেন। আমি তা ধৌত করতে যাই তখন তিনি বলেনঃ মেয়ে শিশুদের পেশাব ধৌত করতে হয় এবং ছেলে শিণ্ডদের পেশাবে পানি ছিটিয়ে দিলেই চলে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইয়াহ্ইয়া ইবনু ওয়ালীদ (রহঃ) আবূল যা’রা নামে পরিচিত। হারুন ইবনু তামীম (রহঃ) হাসান হতে বর্ণনা করেন যে, ছেলে শিশু ও মেয়ে শিশুর পেশাবের হুকুম শরীআতের দৃষ্টিতে একই।