দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৬৪
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে খায়বরের যুদ্ধে শরীক ছিলাম। তখন ইয়াহূদীরা আসে এবং এরূপ অভিযোগ করে যে, লোকেরা আমাদের জীব-জন্তু লুটের ব্যাপারে তাড়াহুড়া করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সাবধান! যে সব কাফির তোমাদের সাথে সন্ধি করেছে, তাদের ঘোড়া এবং খচ্চরের গোশত হারাম এবং প্রত্যেক দন্ত-বিশিষ্ট প্রাণী এবং নখর-বিশিষ্ট হিংস্র পাখীর গোশত খাওয়াও হারাম।