Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৭১

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সমুদ্র যে মাছকে বাইরে নিক্ষেপ করে, অথবা সমুদ্রের পানি কমে যাওয়ার কারণে যে মাছ উপরে চলে আসে, তোমরা তা ভক্ষণ করবে। কিন্তু যে মাছ সমুদ্রের মধ্যে মরে ভেসে উঠে, তোমরা তা খাবে না। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছ সুফয়ান ছাওরী, আইয়ূব এবং হাম্মাদ (রহঃ) ইবন যুবায়র (রহঃ) থেকে জাবির (রাঃ)-এর উপর মওকূফ সূত্রে বর্ণনা করেছেন। অপর পক্ষে, মুসনাদ সূত্রে এ হাদীছ ইবন আবী যিব (রহঃ)-এর সূত্রে আবূ যুবায়র (রহঃ) থেকে জাবির সূত্রে বর্ণিত হয়েছে। তবে এ সনদটি দুর্বল।

ছবি বানান