Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৭৭৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে জিজ্ঞাসা করেনঃ আমাদের জন্য মৃত জন্তু কি হালাল নয়? তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের খাদ্য কি? তখন সে বলেঃ আমরা সকালে এক পেয়ালা দুধ এবং সন্ধ্যায় এক পিয়ালা দুধ পান করি মাত্র। রাবী আবূ নু’আয়ম (রহঃ) বলেনঃ উকবা আমার কাছে এর ব্যাখ্যা করে বলেন যে, এক পেয়ালা সকালে এবং এক পেয়ালা সন্ধ্যায়। এরপর তিনি বলেনঃ আমার পিতার শপখ! আমি ক্ষুধার্ত থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মৃত জন্তু খাওয়াকে হালাল করে দেন, তার সেই অভুক্ত থাকার প্রেক্ষিতে।

ছবি বানান