Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৮০

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

একদা এক বেদুইন মসজিদে প্রবেশ করে নামায আদায় করে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসা ছিলেন। ইবনু আব্দার বর্ণনায় আছে, এই বেদুইন দুই রাকাত নামায আদায় করেছিল। অতঃপর সে এভাবে দু’আ করল, ইয়া আল্লাহ্! তুমি আমার ও মুহাম্মাদের উপর রহমত নাযিল কর এবং আমরা ব্যতীত অন্য কারও উপর রহমত বর্ষণ কর না।” একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তুমি প্রশস্তকে সংকীর্ণ করেছ (অর্থাৎ ব্যাপক রহতকে তুমি সীমিত করে ফেলেছ)। কিছুক্ষণ পর ঐ ব্যক্তি মসজিদের এক কোণায় পেশাব করল। মসজিদে উপস্থিত মুসল্লীগণ তাকে বাধা দিতে উদ্ধত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিবৃত হতে বলেন। অতঃপর তিনি ইরশাদ করেনঃ তোমাদেরকে সহজভাবে সমস্ত কাজ সম্পন্ন করার জন্য প্রেরণ করা হয়েছে কঠিনভাবে নয়। তোমরা তার উপর (পেশাবের উপর) এক বালতি পানি ঢেলে -দাও। ।

ছবি বানান