Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮১০

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেনঃ একদা আবূ হায়ছাম ইবন তায়হান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য খানা পাক করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের দাওয়াত দেন। সকলের খানা-পিনা শেষ হলে তিনি বলেনঃ তোমরা তোমাদের ভাইয়ের বিনিময় প্রদান কর। সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! তার জন্য বিনিময় কি! তখন তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি কারো বাড়ীতে গিয়ে তার খাবার খায় এবং পানি পান করে, তখন তার জন্য দু’আ করা উচিত। এ হলো তার বিনিময়।

ছবি বানান