দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮১৬
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসেন এবং সে সময় তাঁর সংগে আলী (রাঃ)-ও ছিলেন, যিনি অসুস্থতার কারণে দুর্বল ছিলেন। আমাদের নিকট খেজুরের কাঁদি টানান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তা থেকে খেজুর খেতে থাকেন। তখন আলী (রঃ) খেজুর খাওয়ার জন্য দাড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আলী! তুমি এখনো দুর্বল, কাজেই তুমি খেজুর খাওয়া হতে বিরত থাক। এ কথা শুনে আলী (রাঃ) তা খাওয়া হতে বিরত থাকেন। উম্মু মুনযার (রাঃ) বলেনঃ এরপর আমি যব ও বীটচিনি দিয়ে খাদ্য প্রস্তুত করে তাঁর সামনে পেশ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কে বলেনঃ হে আলী তুমি এটা খেতে পার এটা তোমার জন্য উপকারী।