দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৪৫
আহমদ ইবন সালিহ (রহঃ) .... ছাবিত ইবন কায়স ইবন শামমাস তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেন যে, একবার তার আসুখের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান এবং এরূপ দু’আ করেনঃ হে মানুষের রব! আপনি ছাবিত ইবন কায়সকে রোগমুক্ত করুন। এরপর তিনি বাতহান প্রান্তর থেকে এক মুঠ মাটি নিয়ে তা একটি পাত্রে রাখেন এবং পানিতে ফুঁ দিয়ে ঐ পাত্রে তা ঢেলে দেন। পরে সে পানি তার সমস্ত শরীরে ছিটিয়ে দেওয়া হয়।