Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৫৪

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ আমি সালমার পায়ের গোছায় একটি মারাত্মক ক্ষতচিহ্ন দেখে তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ এটি খায়বরের যুদ্ধের আঘাতের চিহ্ন, যা দেখে লোকেরা বলাবলি করছিল যে, সালমার জীবনের আশা খুবই কম। এরপর আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির করা হয়। তিনি তিন বার কিছু পড়ে এতে ফুঁ দেন। যারফলে, আমি এতে আজ পর্যন্ত আর কোন ব্যথা অনুভব করিনি।

ছবি বানান