দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৬৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে আমাদের সঙ্গে ফজরের সালাত আদায় করেন। তখন রাত্রিতে কিছু বৃষ্টি হওয়ার চিহ্ন বাকী ছিল। সালাত শেষে তিনি লোকদের বলেনঃ তোমরা কি জান, তোমাদের রব কি বলেছেন? সাহাবীগণ বলেনঃ এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ফজরের সময় আমার কিছু বান্দা মু’মিন এবং কিছু সংখ্যক কাফির হয়ে গেছে। যারা এরূপ বলেছেঃ আমরা আল্লাহর রহমত ও বরকতে পানি পেয়েছি, তারা তারা তো আমার প্রতি বিশ্বাসী এবং তারার প্রভাবের প্রতি অবিশ্বাসী। পক্ষান্তরে যারা এরূপ বলেছেঃ অমুক অমুক তারার প্রভাবে বৃষ্টি হয়েছে, তাঁরা আমার অস্বীকারকারী এবং তারার প্রতি বিশ্বাসী।