দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৭৫
তিনি বলেনঃ একদা আমি মুহাম্মদ ইবন রাশিদ –কে জিজ্ঞাসা করি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কথা ’হাম’ শব্দের অর্থ কি? তিনি বলেন, জাহিলী যুগে লোকেরা এরূপ মনে করতো যে, মৃত ব্যক্তিকে দাফন করার পর তার আত্মা পেঁচার রূপ ধারণ করতো। এরপর আমি জিজ্ঞাসা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ’সফর’ শব্দের অর্থ কি? তিনি বলেন, জাহিলী যুগে লোকেরা সফর মাসকে অমঙ্গলের মাস হিসাবে বিবেচনা করতো, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, সফর মাস এরূপ নয়। মুহাম্মদ ইবন রাশেদ বলেনঃ আমরা শুনেছি, কোন কোন লোক এরূপ বলতো যে, সফর মাসে এক ধরনের পেটের ব্যথা হতো, যে জন্য তারা বলতো, এটি ছোঁয়াচে রোগ। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, সফর মাস এরূপ নয়, যেরূপ তোমরা ধারণা কর।