দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৭৯
মুসলিম ইবন ইবরাহীম (রহঃ) .... বুরায়দা তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের দ্বারা অশুভ নির্ণয় করতেন না। আর তিনি যখন কাউকে শাসনকর্তা হিসাবে নিেয়াগ করতেন, তখন তিনি তার নাম জিজ্ঞাসা করতেন। যদি তিনি তাঁর নাম শুনে সন্তুষ্ট হতেন, তখন এর চিহ্ন তাঁর চেহারায় ফুটে উঠতো। আর যদি সে ব্যক্তির নাম তাঁর কাছে খারাপ মনে হতো, তবে এর নিদর্শন ও তাঁর চেহারায় দেখা যেতো। তিনি যখন কোন শহরে প্রবেশ করতেন, তখন তিনি নাম জিজ্ঞাসা করতেন। যদি ঐ শহরের নাম তাঁর পসন্দ হতো, তবে তিনি তাতে সন্তোষ প্রকাশ করতেন, আর যদি সে স্থানের নাম তাঁর কাছে অপ্রিয় মনে হতো, তবে তাঁর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ প্রকাশ পেত।