দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৮১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিসের মধ্যে শুভাশুভ রয়েছে, ঘোড়া, স্ত্রী লোক এবং বসবাসে ঘর-বাড়ীতে। -শাজ। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ একদা ইমাম মালিক -কে ঘোড়া এবং গৃহের অমঙ্গলের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ অনেক ঘর এমন আছে যেখানে লোক বসবাস করেছে, পরে ধ্বংস হয়ে গেছে; আর অন্য লোকেরা সেখানে বসবাস করার পরও ধ্বংস হয়ে গেছে। ঘরের অমঙ্গল এরূপ। আল্লাহ অধিক অবগত। -সহীহ মাকতু।