দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৮৬
মুহাম্মদ ইবন মুছানা (রহঃ) .... আমর ইবন শুআয়েব তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মুকাতিব দাস একশত আওকিয়ার বিনিময়ে মুক্তির জন্য মনিবের সাথে চুক্তিবদ্ধ হবে, সে নব্বই আওকিয়া পরিশোধ করা সত্ত্বেও দাস-ই থাকবে। আর যে দাস একশত দীনারের বিনিময়ে মুক্তির জন্য মনিবের সাথে চুক্তিবদ্ধ হবে, সে যদি নব্বই দীনার পরিশোধ করে, তবুও সে দাস-ই থাকবে।