দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৯
তিনি বলেছেন, একদা জ্বীনদের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মাদ! আপনি আপনার উম্মতকে হাড়, গোবর, কয়লা দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করুন। কেননা মহান আল্লাহ্ এগুলোর মধ্যে আমাদের জীবিকা নিহীত রেখেছেন। রাবী বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন।