আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯১২
যিনি খারিজা কায়স গায়লান গোত্রের মহিলা ছিলেন। তিনি বলেনঃ জাহিলী যুগে আমার চাচা আমাকে হুবাব ইবন আমরের (যিনি আবূ ইয়াসার ইবন আমরের ভাই ছিলেন) নিকট বিক্রি করেন। আমার গর্ভে আবদুর রহমান হুবাবের একটি পুত্র জন্ম নেয়, যার নাম, আবদুর রহমান ইবন হুবাব। হুবাবের মৃত্যুর পর তাঁর স্ত্রী আমাকে বলেঃ আল্লাহর শপথ! এখন তোমাকে হুবাবের দেনার জন্য বিক্রি করা হবে। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলি, ইয়া রাসূলাল্লাহ! আমি খারিজা গায়লান গোত্রের একজন মহিলা। জাহিলী যুগে আমার চাচা আমাকে মদীনায় নিয়ে এসে আবূ ইয়াসার ইবন আমরের ভাই, হুবাব ইবন আমরের নিকট বিক্রি করেন। আমার গর্ভে হুবাবের পুত্র আবদুর রহমান ইবন হুবাব জন্ম নিয়েছে। এখন হুবাবের স্ত্রী আমাকে বলছেঃ আল্লাহর শপথ! হুবাবের দেনার জন্য এখন তোমাকে বিক্রি করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ হুবাবের উত্তরাধিকারী কে? বলা হয়ঃ আবূ ইয়াসার ইবন আমার। তিনি তাঁকে বলেনঃ তুমি সালামাকে আযাদ করে দাও। আর তুমি যখন শুনবে যে, আমার কাছে দাস-দাসী এসেছে, তখন তুমি আসবে; আমি তোমাকে আর বিনিময় দিয়ে দেব। সালামা বলেনঃ তখন তারা আমাকে আযাদ করে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন দাস-দাসী আসে, তখন তিনি আমার বিনিময়ে তাঁকে একটি গোলাম প্রদান করেন।