দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯১৬
তিনি বলেনঃ আবূ মাজকূর নামক একজন আনসার তার মৃত্যুর পর ইয়াকুব নামক একজন গোলাম আযাদের ঘোষণা দেন। কিন্তু ঐ গোলাম ব্যতীত তার আর কোন সম্পদ ছিল না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গোলামকে হাযির করে বলেনঃ একে কে খরিদ করবে? তখন নুআয়ম ইবন আবদুল্লাহ ইবন নাহ্হাম তাকে আটশত দিরহামের বিনিময়ে খরিদ করেন। তখন তিনি ঐ অর্থ সে আনসার সাহাবীকে দিয়ে বলেনঃ তোমাদের কেউ যখন গরীব হবে তখন সে যেন নিজের জন্য খরচ করা শুরু করে। নিজের প্রয়োজন শেষ হওয়ার পরও যদি সম্পদ থেকে যায়, তখন তা নিজের পরিবার-পরিজনদের জন্য খরচ করবে। এরপরও যদি উদ্ধৃত্ত থাকে তখন এভাবে ওভাবে খরচ করবে।