দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯২৬
তিনি কা’আব ইবন মুররা অথবা মুররা ইবন কা’আব -কে বলেন, আপনি আমাদের নিকট এমন একটি হাদীছ বর্ণনা করুন, যা আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন। তখন তিনি মু’আযের হাদীছের ন্যায় হাদীছ বর্ণনা করে বলেন, যদি কোন মুসলিম ব্যাক্তি কোন মুসলিম দাসকে আযাদ করে দেয় এবং কোন মুসলিম নারী কোন মুসলিম নারীকে আযাদ করে দেয়, তিনি আরো অতিরিক্ত বর্ণনা করে বলেনঃ যদি কোন মুসলিম ব্যক্তি দু’জন মুসলিম নারীকে আযাদ করে দেয়, তবে তারা উভয়ই তার জন্য দোযখের আগুন থেকে মুক্তির কারণ হবে এবং তাদের দুই হাড়ের বিনিময়ে সে ব্যক্তির এক হাড় মুক্তি পাবে।