দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৪৬
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইল্লীন অধিবাসী জনৈক ব্যক্তি জান্নাতের অধিবাসীদের প্রতি দৃষ্টিপাত করবে। ফলে, জান্নাত তার দৃষ্টির কারণে মোতির ন্যায় উজ্জ্বল বর্ণ ধারণ করবে। রাবী বলেনঃ হাদীছে এরূপই বর্ণিত হয়েছে। دُرِّيٌّশব্দটির ’দালের’ উপর পেশযুক্ত হবে ’দালের’ উপর যের বা যবর হবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আবূ বকর ও উমার অন্তর্ভুক্ত হবে না বরং তাঁরা ঐ মোতি হতেও উত্তম।