Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৬৯

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেনঃ শাম দেশের কতিপয় মহিলা আইশা (রাঃ) এর নিকট গমন করেন। তিনি তাদের জিজ্ঞাসা করেনঃ তোমাদের দেশ কোথায়? তারা বলেনঃ আমরা শাম দেশের অধিবাসী। আইশা বলেনঃ সম্ভবতঃ তোমরা সেখানকার অধিবাসী, যেখানকার মহিলারা হাম্মাম খানায় উলংগ অবস্থায় গমন করে? তারা বলেনঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ সাবধান! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, যে সমস্ত মহিলারা স্বীয় ঘর ছাড়া অন্য জায়গায় কাপড় খোলে, তারা নিজেদের ও আল্লাহর মধ্যকার পর্দা ছিন্ন-ভিন্ন করে ফেলে।

ছবি বানান