দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৭১
একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে খোলা-ময়দানে উলঙ্গ হয়ে গোসল করতে দেখেন, এরপর তিনি মিম্বরে উঠে আল্লাহর হামদ ও প্রশংসা করার পর বলেনঃ মহান আল্লাহ চিরঞ্জীব, পর্দাকারী, তিনি শরম ও পর্দাকারীদের ভালবাসেন। আর তোমাদের কেউ যখন গোসল করে, তখন সে যেন তার সতর ঢেকে রাখে।