দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৭৩
আব্দুল্লাহ ইবন মাসালামা (রহঃ) .... জারহাদ (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। জারহাদ আসহাব-সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেনঃ একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বসেন এ সময় আমার রান খোলা অবস্থায় ছিল। তখন তিনি বলেনঃ তুমি কি জান না, রানও সতরের অন্তর্গত?