দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৭৭
আবদুর রহমাবন ইবন আবদুর রহীম (রহঃ) .... আবূ সাঈদ খুদরী তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের সতরের দিকে না তাকায় এবং কোন স্ত্রীলোক যেন অন্য স্ত্রীলোকের সতরের দিকে না তাকায়। আর না কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাপড়ের নীচে শয়ন করে এবং না কোন স্ত্রীলোক যেন অন্য স্ত্রীলোকের সাথে এক কাপড়ের নীচে শয়ন করে।