Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৭৯

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নতুন কাপড় পরতেন, তা জামা হোক বা পাগড়ী, তিনি তার নাম নিয়ে এ দু’আ পড়তেনঃ (অর্থ) হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমারই। তুমি আমাকে এ পরিধান করিয়েছ। আমি তোমার নিকট এর বরকত এবং যার জন্য এ নির্মিত হয়েছে,তার বরকত প্রার্থনা করছি। আর আমি তোমার নিকট খারাবী যার জন্য এর তৈরি হয়েছে, অমঙ্গল হতে পানাহ চাচ্ছি। রাবী আবূ নাযরা বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এর অভ্যাস এই ছিল যে, যখন তাদের কেউ নতুন কাপড় পরিধান করতো, তখন লোকেরা তাকে বলতোঃ তুমি এই কাপড় পরিধান করে পুরান কর এবং আল্লাহ তোমাকে আরো নতুন কাপর পরিধান করান।

ছবি বানান