দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৮৬
তিনি বলেনঃ একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি কাবা (জামা) বিতরণ করেন কিন্তু মাখরামাকে কিছু দেননি। তখন আমি তার সাথে যাই। তিনি সেখানে পৌঁছে আমাকে বলেনঃ তুমি ভেতরে যাও এবং তাঁকে আমার কাছে ডেকে আনো। মিসওয়ার বলেনঃ তখন আমি তাঁকে ডেকে আনি। তিনি ঐ কাবা থেকে একটি জামা পরে বেরিয়ে আসেন এবং বলেনঃ আমি তোমার জন্য এটা লুকিয়ে রেখেছিলাম। রাবী বলেনঃ তখন মাখাওরামা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দৃষ্টিপাত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মাখরামা সন্তুষ্ট হয়ে যায়।