Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৯৫

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেনঃ যখন হারূরী গোত্রের লোকেরা (আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য) বের হয়, তখন আমি আলী (রাঃ) এর নিকট উপস্থিত হই। তিনি বলেনঃ তুমি এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাও। তখন আমি ইয়ামনের তৈরী উত্তম পোশাক পরে বের হই। রাবী আবূ যুমায়ল (রহঃ) বলেনঃ ইবনে আব্বাস (রাঃ) সুন্দর ও সুশ্রী ব্যক্তি ছিলেন। ইবনে আব্বাস বলেনঃ যখন আমি তাদের কাছে পৌছাই, তখন তারা বলেঃ হে ইবনে আব্বাস! তোমার জন্য মুবারকবাদ! তুমি এ কী পরেছ? তিনি বলেনঃ তোমরা এ পোশাক পরার জন্য আমাদের বিদ্রুপ করেছো! আমি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চাইতে উত্তম পোশাকও পরিধান করতে দেখেছি।

ছবি বানান