আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৯৯৮
উমার ইবনে খাত্তাব (রাঃ) মসজিদের দরজার নিকট এক জোড়া রেশমী কাপড় বিক্রি হতে দেখে বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি যদি এ খরিদ করে জুমুআর দিন আর যখন বিভিন্ন গোত্রের অধিপতিরা আপনার সামনে সাক্ষাতের জন্য আসে, তখন পরিধান করতেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ সব কাপড় তো তারাই ব্যবহার করে যাদের আখিরাতে কিছুই প্রাপ্য নেই। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ জাতিয় কিছু কাপড় আসলে, তিনি উমার (রাঃ)-কে এর একজোড়া কাপড় দেন। তখন উমার (রাঃ) বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে এর এক জোড়া প্রদান করলেন, অথচ আপনি উতারিদ ইবনে হাজিব (এক ব্যক্তির নাম) এর কাপড় জোড়া সম্পর্কে এরূপ বিরূপ মন্তব্য করেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তোমাকে এ কাপড় জোড়া পরার জন্য দেইনি। তখন উমার (রাঃ) ঐ কাপড় জোড়া তার এক মুশরিক ভাই কে দিয়ে দেন।