দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪০১
আবূল ওয়ালীদ আত-তায়ালিসী .... আবূ যার (রাঃ) বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। মুআযযিন যুহরের নামাযের আযান দিতে প্রস্তুত হলে তিনি বলেনঃ ঠান্ডা হতে দাও (অর্থাৎ রোদের প্রখরতা একটু নিস্তেজ হোক)। কিছুক্ষণ পর মুআযযিন পুনরায় আযান দিতে চাইলে তিনি আবার বলেন, ঠান্ডা হতে দাও। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা দুই অথবা তিনবার বলেন। এমতাবস্থায় যুহয়ের নামাযের সময় প্রায় শেষ বলে প্রতিয়মান হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ’নিশ্চয়ই প্রচন্ড গরম জাহান্নামের প্রচন্ড তাপের অংশ বিশেষ।’ অতএব যখন অত্যধিক গরম পড়বে তখন যুহরের নামায বিলম্বে আদায় করবে।