দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০১৯
নুফায়লী (রহঃ) .... আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ময়লা কাপড় পরে গেলে, তিনি বলেনঃ তুমি কি মালদার নও? তিনি বলেনঃ হ্যাঁ। তিনি জিজ্ঞাস করেনঃ তুমি কোন ধরনের মালের অধিকারী? জবাবে তিনি বলেনঃ মহান আল্লাহ আমাকে উট, বকরী, ঘোড়ার পাল, গোলাম দান করেছেন। তিনি বলেনঃ যখন আল্লাহ তোমাকে মালদার করেছেন, তখন তাঁর নিয়ামত ও কারামতের নিদর্শন তোমার মাঝে প্রকাশ পাওয়া উচিত।