Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০২২

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) .... আমর ইবন শু’আয়ব (রহঃ) তাঁর পিতা এবং দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি টিলা থেকে অবতরণ কালে, তিনি আমার প্রতি লক্ষ্য করেন। এসময় আমার গায়ে একটি কুসুম রংয়ের চাদর ছিল। তখন তিনি বলেনঃ তুমি এ কি ধরণের চাদর পরেছ? আমি তাঁর কথার মধ্যে নারাজীর আভাস পাই। আমি সে সময় ঘরে ফিরি, যখন গৃহবাসীরা চুলা জ্বালিয়ে করছিল; তখন আমি সেটি আগুনে নিক্ষেপ করি। পরদিন আমি যখন তাঁর কাছে হাযির হই, তখন তিনি বলেনঃ হে আবদুল্লাহ! তুমি সে চাদরটি কি করেছ? আমি তাঁকে এ ব্যাপারে খবর দিলে, তিনি বলেনঃ তুমি এটা তোমার স্ত্রীকে কেন দিলেনা? কেননা, এটি ব্যবহারে মহিলাদের কোন ক্ষতি নেই।

ছবি বানান