দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০২৪
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেন। আবুল আলী (রহঃ) বলেনঃ তাকে দেখেন এ অবস্থায় যে, তাঁর পরনে কুসুম রংয়ের একটি কাপড় ছিল। তখন তিনি বলেনঃ এটা কি? আমি বাড়ি গিয়ে তা আগুনে ভস্মীভূত করে ফেলি। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার কাপড়টি কি করেছ? আমি বলিঃ তা জ্বালিয়ে দিয়েছি। তিনি বলেনঃ তুমি এটি তোমার কোন স্ত্রীকে কেন দিলে না? ইমাম আবু দাউদ (রহঃ) বলেনঃ ছাওর খালিদ থেকে مُوَرَّدٌ শব্দে এবং তাউস مُعَصْفَرٌ শব্দে বর্ণনা করেছেন।